
ইমরান সরকার:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল অধীনস্থ বরিশাল ইউনিয়নের সাবদিন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ শে ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিতে সদস্য সচিব জুয়েল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতালেব সরকার বকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন, যুগ্ন আহবায়ক মিল্লাত সরকার মিলন, আশরাফুল, ফিরোজ,হামিদুল, আরিফসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বক্তারা ওসমান হাদী হত্যার খুনিদের দ্রুত বিচারে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বরিশাল ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক দলের ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক।
Reporter Name 


















