বাংলাদেশ ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ফারজানার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৯০ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ফারজানা অবশেষে মৃত্যুর কাছে হার মানল। টানা ১৮ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে আজ সোমবার ২২ ডিসেম্বর সকালে না ফেরার দেশে চলে যায় সে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, গত ৫ ডিসেম্বর ভাঙ্গা পৌর এলাকায় একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন নিহত হন। ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা শিশু ফারজানা ( ১২) নামক তার মা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ চিকিৎসা ও চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত শিশু ফারজানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাংগার পাড় গ্রামের ফিরুজ শেখের মেয়ে।

শিশু ফারজানার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ফারজানার মৃত্যু

Update Time : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫