
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) স্যারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং এসআই (নিঃ) মো: শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জিআর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কালাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Reporter Name 


















