বাংলাদেশ ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে কালীগঞ্জে অস্থিরতা, পৃথক বিক্ষোভ।

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৯২ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন কালীগঞ্জ ঝিনাইদহ:  ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

মনোনয়ন ঘোষণার পর বুধবার কালীগঞ্জে একাধিক পক্ষ থেকে পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ এই মনোনয়ন মেনে নিতে না পেরে প্রকাশ্যে প্রতিবাদে নামে।

বুধবার বেলা ১২টায় কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

অন্যদিকে একই দিনে সকাল ১১টায় স্থানীয় বিএনপির আরেকটি অংশ হামিদুল ইসলাম হামিদের পক্ষে একটি জরুরি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, হামিদুল ইসলাম হামিদ দীর্ঘদিন ধরে কালীগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে দলীয় ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে কালীগঞ্জে অস্থিরতা, পৃথক বিক্ষোভ।

Update Time : ০৪:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫