
স্টাফ রিপোর্টার মোঃ নুরুল আলম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মনজুর হোসেন বাবরের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সোনাগাজী বাসীর পক্ষ থেকে জানানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। লাখো জনতার আগমনে সোনাগাজী এখন জমজমাট। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে এবং এই জনসমাগম তারই প্রতিফলন।
Reporter Name 


















