বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশকের অটুট বন্ধুত্ব: কাউনিয়ায় ৯৬ ব্যাচের আবেগঘন পুনর্মিলনী

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ সময় বয়ে গেছে ৩০ বছর, বদলে গেছে জীবনের প্রেক্ষাপট। কিন্তু শৈশবের সেই রঙিন দিন আর অকৃত্রিম বন্ধুত্বের টান যে আজও অমলিন, তার প্রমাণ দিল কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

‘সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধু বদলায় না’—এই চিরন্তন স্লোগানকে হৃদয়ে ধারণ করে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাউনিয়ার তিস্তা সেতু পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘আমরা ৯৬’ ব্যাচের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব। তিন দশক পর পুরোনো বন্ধুদের সান্নিধ্য পেয়ে পুরো এলাকা যেন এক টুকরো মিলনতীর্থে পরিণত হয়।

দিনব্যাপী এই উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাচের আহ্বায়ক নুর আলম। সদস্য সচিব আবু আহসান সিদ্দিক পল্লব-এর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, আশফিকা বুলবুল পেস্তা, মজনু মিয়া, জহির রায়হান, চান্দা রায় ও সার্জেন্ট শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “স্কুলের সেই সোনালী দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কর্মজীবনের শত ব্যস্ততা আমাদের দূরত্ব বাড়ালেও হৃদয়ের বন্ধন ছিঁড়তে পারেনি।” অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা আজীবন একে অপরের সুখে-দুখে পাশে থাকার এবং ভ্রাতৃত্বের এই বন্ধন আমৃত্যু অটুট রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আনন্দের এই মাহেন্দ্রক্ষণে স্মরণে আনা হয় সেইসব সহপাঠীদের, যারা আজ আর বেঁচে নেই। অনুষ্ঠানের শেষাংশে প্রয়াত বন্ধুদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স্মৃতিচারণ, প্রীতিভোজ আর আনন্দ-আড্ডার মধ্য দিয়ে শেষ হওয়া এই মিলনমেলা আগামীর পথে চলার এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

তিন দশকের অটুট বন্ধুত্ব: কাউনিয়ায় ৯৬ ব্যাচের আবেগঘন পুনর্মিলনী

Update Time : ০১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫