বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাংগায় প্রতিবন্ধীর বসতঘরে হামলা ও ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৬ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাংগা উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বসতঘরে হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মিন্টু মিয়া (৫০) ভাঙ্গা থানায় অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর সকালে তার চাচাতো ভাই মনির হোসেন (ওরফে মন্নু মিয়া) ও তার স্ত্রীসহ কয়েকজন ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার বাড়িতে ঢুকে ওয়ালশেড টিনের ঘর ভাঙচুর করেছেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা মিন্টু মিয়া ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

মিন্টু মিয়ার অভিযোগ, মন্নু মিয়া এক জন মাদকাসক্তওতিনি মাদক বিক্রায় করেন।

স্থানীয়রা জানান, মন্নু মিয়া পূর্বেও ঘরের চাল, বেড়া ও বারিন্দা ভেঙে ফেলেছেন। চান্দ্রা ইউনিয়নের সাবেক ২ নং মেম্বার মৌওলা বলেন, “মীমাংসার জন্য পূর্বেও দরবার সালিশ হয়েছে। তবে মন্নু মিয়া মাদকাসক্ত হওয়ায় ও হঠকারি আচরণের কারণে সমস্যার অবসান হয়নি।”

ভাংগা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাংগায় প্রতিবন্ধীর বসতঘরে হামলা ও ভাঙচুর

Update Time : ০৬:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫