
স্টাফ রিপোর্টার: মোঃ মুজিবুর রহমান মল্লিক দৈনিক: বিকাল বার্তা: খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৮ নং রাড়ুলি ইউনিয়ন ও ৭ নং গদাইপুর ইউনিয়নের দুটি আবাসন এলাকায় দুটি মসজিদ স্থাপন করেছে বাংলাদেশের নজিরবিহীন সাংবাদিক নামীয় মিডিয়া সংগঠন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।
মসজিদ দুটি যথাক্রমে—
*রাড়ুলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, চক ভড়বুড়িয়া আবাসন এলাকা এবং
*গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজা, ৬ নম্বর ওয়ার্ড আবাসন এলাকাতে অবস্থিত।
আল্লাহর প্রিয় দ্বীন ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম–এর সর্বোচ্চ প্রচেষ্টায় এই দুটি মসজিদ স্থাপন করা হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাংবাদিক নামীয় মিডিয়া সংগঠনের মাধ্যমে আবাসন এলাকায় মসজিদ প্রতিষ্ঠার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।
এই মহৎ উদ্যোগের জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং খুলনা জেলার জেলা প্রশাসক (ডিসি) মহোদয় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনগত সহায়তায় তারা সর্বোচ্চভাবে সংগঠনের পাশে থাকবেন এবং কোনো অবৈধ কার্যক্রম বা সরকারি আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, রাড়ুলি ইউনিয়নের চক ভড়বুড়িয়া আবাসন এলাকায় অবস্থিত জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ঢাকা পুরাতন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, যিনি প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন—তাঁসহ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম–সহ সকল শহীদ ও মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের গণজোয়ার নির্বাচিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও খুলনা জেলার সিনিয়র উচ্চমানের ইসলামি শিক্ষায় শিক্ষিত হাফেজ মাওলানা জালাল উদ্দিন সাহেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেন্ট্রাল মেম্বার এবং মসজিদ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ মুজিবুর রহমান মল্লিকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলহামদুলিল্লাহ।
Reporter Name 





















