বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জাল টিকিটসহ বিভিন্ন অপরাধে আটক ৬

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ Time View

বিশেষ প্রতিনিধি সামি: সিলেটে আজ শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ১২তম আসরে জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।আজ উদ্বোধনী ম্যাচের সময় তাদের আটক করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স।এর মধ্যে অন্তত ৩ জনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে বিপিএলের উদ্বোধনী ম্যাচে জাল টিকিটসহ বিভিন্ন অপরাধে আটক ৬

Update Time : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫