বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীর তেররতনে জুয়ার বেপরোয়া প্রতারণা!

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগরীর উপশহর তেররতন এলাকায় বেপরোয়া ভাবে চলছে জুয়ার প্রতারণা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ‘শীলং তীর’ ও ‘জান্ডুমুন্ড’ নামে পরিচিত জুয়ার এই অবৈধ কার্যক্রম চলে আসছে প্রকাশ্যে।

অভিযোগ রয়েছে, পুলিশ ও কিছু প্রভাবশালী মহলের ‘ম্যানেজমেন্টে’ই এ প্রতারণার রমরমা ব্যবসা টিকে আছে। স্থানীয় সূত্র জানায়,বিএনপির নাম ভাঙ্গিয়ে আনোয়ার ও সাইদুলসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এই জুয়ার সিন্ডিকেট পরিচালনা করছেন। এদের সঙ্গে একজন তানীয় প্রভাবশালী যুক্ত আছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন এ সিন্ডিকেটের মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকারও বেশি প্রতারণা সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। শুধু জুয়া নয়, একই স্থানে চলছে গাঁজা, ইয়াবা সেবন ও বিক্রি—যা পুরো এলাকায় নেশাজাতীয় অপরাধ ছড়িয়ে দিচ্ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও রহস্য। সাংবাদিকরাও নজীরবিহীন নীরবতা পালন করছেন।

তারা দ্রুত এই অবৈধ জুয়া ও মাদকচক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা দাবি করেছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেট নগরীর তেররতনে জুয়ার বেপরোয়া প্রতারণা!

Update Time : ০৫:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫