
রানা খান, প্রতিনিধি, শ্রীপুর, গাজীপুরঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য , গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন যাবত তাদের ভোট দিতে পারেনি, আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৩ আসনের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সুচিন্তিত মতামত ভোটের মাধ্যমে দিতে পারবে, সেই জন্য সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।” সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।
তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,শ্রীপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,গাজীপুর জেলা কৃষক দল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে দুপুরে, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উলামা দলের সাবেক সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিনের বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল মাধ্যম অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে , বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর জন্য দোয়া করা হয়।
Reporter Name 


















