
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত (রিক্সা প্রতীক) সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফ শাওনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজ সদরপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা ১০ দলীয় সমঝোতার মাধ্যমে এ আসনে নির্বাচন করবো। বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। ১০ দলের মধ্যে যাকে চূড়ান্ত করা হবে, সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি জাকির হুসাইন ফরিদী, উপজেলা সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া প্রমুখ।
Reporter Name 






















