বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মীধানের শীষের পক্ষে জনতার জোয়ার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন ভাঙ্গা উপজেলা পৌর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মী।

সোমবার সকালে ফরিদপুর–৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এ সময় মোঃ শাহিন আলম তার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তার সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী নিজ নিজ সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

নবযোগদানকারীরা ফরিদপুর–৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবযোগদানকারীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মীধানের শীষের পক্ষে জনতার জোয়ার

Update Time : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫