বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে—বক্তারা।

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৩ Time View

মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা, উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুসংহত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধনপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন গোলাপ মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা মোস্তফা কামাল মানিক মিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, ধনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আবু তালেব, বিএনপি নেতা মুক্তার হোসেন, কেরামত আলী, ইউপি সদস্য মদিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ বলেন,“বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আগামীর আন্দোলন-সংগ্রামে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আগামী দিনের কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

এদিকে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে’—এই স্লোগানে আয়োজিত উঠান বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি নেতা মোস্তফা কামাল মানিক মিয়া। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তরুণ সমাজের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষেই যাবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ধনপুর ইউনিয়ন বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির আয়োজনে শনিবার এশার নামাজের পর এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে—বক্তারা।

Update Time : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫