
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি`র উদ্যোগে ২ জানুয়ারি শুক্রবার বাদ আছর বিকাল ৪:৩০ মিনিটে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত দলীয় এমপি প্রার্থী দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ ও আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা ও মোঃ মতিবুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান হাসু খানসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ অংশ নেন।
Reporter Name 






















