বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

তারিখ: ০২ জানুয়ারি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে কাজী আকিমদ্দিন (৭৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা রেলক্রসিং এলাকায় ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহত আকিমদ্দিন একই এলাকার মৃত হোসেন কাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ প্রতিবন্ধিতায় ভুগছিলেন।

জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন আকিমদ্দিন। এ সময় ব্রাহ্মণকান্দা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ঢাকাগামী চলন্ত ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিহত আকিমদ্দিন কাজী তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী কৃষকের মৃত্যু

Update Time : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬