
নিজস্ব প্রতিবেদকঃ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চান্দাই দিশারী জনকল্যাণ সমিতির অন্যতম সিনিয়র সদস্য, এলাকার সকলের প্রিয় মুখ ও কৃতি ফুটবলার সুহেল আহমদ আর আমাদের মাঝে নেই।
তিনি গত ২ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪.০০ ঘটিকার সময়ে দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর) তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম সুহেল আহমদ ছিলেন চান্দাই টিওরগাঁও পুরান বাড়ির স্থায়ী বাসিন্দা এবং মরহুম আব্দুর রউফ সাহেবের বড় ছেলে। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার দুপুর ২টার সময় চান্দাই কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি কামনা করা হয়েছে।
চান্দাই দিশারী জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন—আমিন।
Reporter Name 
























