
মন্জুরুল আহসান শামীম,স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কাউনিয়া প্রেসক্লাব সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনিয়া এবং প্রত্যাশার আলো’ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশের উন্নয়নে তাঁর আপসহীন নেতৃত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনারা রতনা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মিটুল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও দপ্তর সম্পাদক সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের সকল সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Reporter Name 





















