বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, বৈধ ৫

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫১ Time View

মোঃ রিপন শেখ ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার নেতৃত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন—

বিএনপির মোঃ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির রায়হান জামিল, জামায়াতে ইসলামীর মোঃ সরোয়ার হোসাইন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আতাউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইসহাক চৌধুরী।

বাতিল হলেন,

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মুজিবুর হোসাইন, এ.এ.এম. মুজাহিদ বেগ, আব্দুল কাদের মিয়া, গণঅধিকার পরিষদের মোঃ তাসলিম মাতুব্বর ও বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, বৈধ ৫

Update Time : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬