বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুমুরদী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

মোঃ রিপন শেখ | ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। চুমুরদী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ ইসরাফিল মোল্লার নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

গত ৫ জুলাই বিকেলে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন নবাগত নেতা-কর্মীরা।

যোগদানকারীদের মধ্যে হলেন— চুমুরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাসুম মাতুব্বর, আওয়ামী লীগের সহ-সম্পাদক মোঃ আতিয়ার রহমান, চুমুরদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল মাতুব্বর এবং ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া শেখসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন চুমুরদী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ ইসরাফিল মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, বিএনপির সাবেক ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ লিটু মোল্লা, বিএনপির সহ-সভাপতি মোঃ খালেক ফকির, চুমুরদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউসুফ মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব ও বিপুল সংখ্যক নেতা-কর্মীর যোগদানের মাধ্যমে চুমুরদী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চুমুরদী ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

Update Time : ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬