বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর রহমান

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে তিনি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে নির্মাণকাজের বিভিন্ন শাখা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মসজিদের মিম্বার, মার্বেল টাইস স্থাপন, ডিপ টিউবওয়েল এবং মহিলাদের জন্য নির্ধারিত নামাযের জায়গাসহ প্রকল্পের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ইউএনও মাসুদুর রহমান বলেন, মডেল মসজিদ সরকারের একটি বিশেষ প্রকল্প। এর নির্মাণকাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। এসময় তিনি কিছু অসম্পূর্ণ কাজ দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন, সহকারী সুপারভাইজার সেলিম আহমদ, বিএনপি নেতা মুনিম আহমেদ, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ এবং আব্দুস শহীদ শাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মডেল মসজিদটি চালু হলে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগির পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে এটি পরিচিতি লাভ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করলেন ইউএনও মাসুদুর রহমান

Update Time : ১২:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬