বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ,নারীসহ আহত ৭

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।

সোমবার(৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ছুলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুলনা গ্রামের লিঠু মাতুব্বরের সঙ্গে তার চাচাতো ভাই ভুলু মাতুব্বরের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমিনুল মাতুব্বর (১৮) কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন-জুয়েল (৪২), হেনা বেগম (৩৫), আন্না বেগম (৩৮) ও ভুলু মাতুব্বর (৫০) মোঃ আসিফ মাতুব্বর ২৮,তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ,নারীসহ আহত ৭

Update Time : ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬