বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত ভাঙ্গা উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৮ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর–৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য ও চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।

নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, ভাঙ্গা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা প্রশাসনের এ প্রস্তুতি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত ভাঙ্গা উপজেলা প্রশাসন

Update Time : ০৪:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬