
বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের ঐতিহ্যবাহী বিনোদনমূলক সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড–এর দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত প্রায় ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এতে সভাপতি পদে সাবেক সভাপতি সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জাহাঙ্গীর সিকদার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবেক এডমিন অপূর্ব রায়, তার প্রাপ্ত ভোট ২৪৮।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত অন্যান্যরা হলেন—
অপূর্ব রায় (২৪৮), রিয়ানা রহমান পলি (২৪০), এম.এ. কামাল (২২৯), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২২৭), শানু শিবা (২২৬), সাফি উদ্দিন সাফি (২১৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৫), মো. শাহ আলমগীর বাচ্চু (২০৩) এবং মোরশেদ খান হিমেল (২০২) ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া,
মেম্বার এডমিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীর সিকদার
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোজাহারুল ইসলাম ওবায়েদ
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৭৬ জন, যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৭৫ জন।
১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি ও প্রযোজক কামাল মো. কিবরিয়া লিপু। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন— এস.এম. মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া।
নির্বাচন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ফিল্ম ক্লাবের অফিস ম্যানেজার মো. রোকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। স্থিরচিত্র ধারণে ছিলেন মোস্তাফিজুর রহমান মিন্টু।
Reporter Name 






















