
ইয়াসমিন আরা রানু
কবি ও শিক্ষক দিনাজপুর।
হিমছড়ির রাত বেতস বনে যখন নীরবতা ছড়ায়
তুমি জেগে থাকো
ভাবনার বালিশ বুকে ধরে
উপলক্ষ লক্ষ্যহীন টাউস
একটুতেই সম্বিত ফেরে ।
তবুও মনস্কতা খানিক ঝিম্ ধরিয়ে ফিরে
অন্য কোন প্রসঙ্গে অহেতুক!
শর্ষের হলুদ সরে যায়
এবং আগুনে রং মৌটুসি পথ ডাক দেয় ।
ঠিক ওভাবেই ভাব থেকে কোন বসন্তকেই
পারিনা অস্বীকার করতে ।
শিশির পাতায় পাতায় সবুজ হয় না,
ধোয়ায়ে দেয় ,ধুলি বালির হাওয়া এসে জড়ায়
ঠিক তখন ঝরতে থাকে পুরানো ভালোবাসা…
Reporter Name 


















