বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের মেন্দিবাগ থেকে গ্রেপ্তার তপু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬৯ Time View

বিকাল বার্তা প্রতিনিধিঃ সিলেটের মেন্দিবাগ থেকে কুখ্যাত ছিনতাইকারী মিনহাজুল ইসলাম তপুকে (২৫/২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকার একটি কলোনি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ সদস্য।

তপু সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু জানান, মেন্দিবাগ এলাকার শাহজালাল ব্রিজের নিচের একটি কলোনিতে বসে তখন আড্ডা দিচ্ছিল তপু। বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে তারা সেখানে অভিযান চালান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের টিন কেটে বেরিয়ে যাওয়ার জন্য লাফ দিয়ে আহত হন। তখন থাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে একাধিক মোবাইল চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

তার ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন কোতোয়ালীল ওসি মাইনুল জাকির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটের মেন্দিবাগ থেকে গ্রেপ্তার তপু

Update Time : ০৮:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬