
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদাহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা রোড সংলগ্ন গুঞ্জনগর মাঠে একটি লিচু গাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার ১০/১/২৬ তারিখ সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আত্মহত্যা না অন্য কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 






















