
*৫ই আগস্টের পর সুবিধাবাদী দলবদল, আদর্শ বিক্রি আর রাজনীতির ভয়ংকর মুখোশ?
আওয়ামী লীগকে ‘স্বৈরাচার’, ‘ফ্যাসিস্ট’ বলে দিনের পর দিন গলা ফাটানো বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনীতিতে এখন ভয়ংকর অভিযোগ উঠেছে। প্রশ্ন একটাই—যদি আওয়ামী লীগ সত্যিই স্বৈরাচারের প্রতীক হয়, তাহলে সেই দলের নেতা-কর্মীরা আজ কীভাবে দলে দলে ঢুকে পড়ছে তথাকথিত বিরোধী রাজনীতির ছাতার নিচে?
৫ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গেই শুরু হয় রাজনৈতিক পলায়ন নাটক। আওয়ামী লীগের একাংশ নেতা-কর্মী মামলা, ক্ষোভ ও প্রতিশোধের ভয় এড়াতে রাতারাতি রঙ বদলে ফেলেছেন। রাজনৈতিক মহলের ভাষায় এরা আদর্শের মানুষ নয়,এরা সুবিধার যাত্রী।
পিঠ বাঁচাতে দলবদল, নিরাপদ আশ্রয় তিন দল:
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বহু বিতর্কিত নেতা-কর্মী নিজেদের পিঠ বাঁচাতে বিএনপি, জামায়াত ও এনসিপিতে ঢুকে পড়েছেন। এই তিনটি দল এখন তাদের কাছে পরিণত হয়েছে নিরাপদ হাইডআউট হিসেবে। আর আশ্চর্যজনকভাবে, এসব দলেই কিছু নেতা বুক পেতে জায়গা করে দিয়েছেন তাদের জন্য।
আন্দোলনকারীরা উধাও, সুবিধাবাদীদের রাজত্ব:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ই আগস্টের আগে যেসব দলে হাতে গোনা কিছু আন্দোলন-সংগ্রামী ছিল, আজ সেখানে নেতাকর্মীর অভাব নেই। কারণ এখন:
* সবাই নেতা
* সবাই পদপ্রার্থী
* সবাই ক্ষমতার অংশীদার
যারা বছরের পর বছর রাজপথে লাঠি-গুলির মুখে দাঁড়িয়েছেন, তারা আজ কোণঠাসা। আর আওয়ামী লীগের ছায়ায় বেড়ে ওঠা সুবিধাবাদীরা সামনে বসে নীতির লেকচার দিচ্ছেন।
পুরোনো অপরাধ, নতুন ব্যানার?
সবচেয়ে ভয়াবহ অভিযোগ হলো—দল বদলালেও চরিত্র বদলায়নি।
বর্তমান ও বিভিন্ন দলে অনুপ্রবেশ করা এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে:
* টেন্ডারবাজি
* চাঁদাবাজি
* মাদক ব্যবসা
* ক্ষমতার দাপট দেখানো
ধর্ম ও রাজনীতির নামে ‘জান্নাতের টিকিট’ বেচাকেনা
সমালোচকদের মতে, এটাই সেই পুরোনো আওয়ামী সংস্কৃতি, যা এখন নতুন ব্যানারে চালু হচ্ছে।
আদর্শ কোথায়? রাজনীতি না কি সুবিধার বাজার?
রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন?
আদর্শের রাজনীতি কি শুধুই স্লোগান?
ক্ষমতা বদলালে কি অপরাধীরাও ধুয়ে-মুছে পবিত্র হয়ে যায়?
সচেতন মহলের আশঙ্কা, এই অনুপ্রবেশ আর সুবিধাবাদী রাজনীতি চলতে থাকলে ভবিষ্যতে ক্ষমতায় যেই আসুক—দেশ পাবে না নতুন রাজনীতি, পাবে শুধু পুরোনো অপরাধীদের নতুন ঠিকানা।
মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
কেন্দ্রীয় কমিটি ঢাকা
Reporter Name 






















