
*শ্রমিক দল বলছে—গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবে তারেক রহমান
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আন্দোলনের প্রধান রূপকার জনাব তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
এক তাৎপর্যপূর্ণ শুভেচ্ছা বার্তায় মোঃ জাকির হোসেন বলেন, দীর্ঘ স্বৈরশাসন ও দমন-পীড়নের মধ্যেও আপসহীন নেতৃত্ব দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি বিএনপির কান্ডারি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেতা। বিএনপির চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ দেশের রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করবে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও তীব্রতর হবে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করবে। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকেও এক যৌথ বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয় এবং ঘোষণা দেওয়া হয়—গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের সংগ্রামে শ্রমিক দল অতীতের মতো আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে।
Reporter Name 
























