
সিলেট অফিস: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি সংক্ষিপ্ত পরিদর্শন করেছেন।
অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ৩টা ১৫ মিনিটে তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল মান্যবর পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, ভৌত অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ফাঁড়ির পরিবেশ ও পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ফাঁড়ির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক মনোভাব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) জনাব মোঃ মনজুরুল আলম, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ সুরমা) জনাব আলী ফরিদ আহমদ, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমানসহ ফাঁড়ির অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
Reporter Name 
























