বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি :-চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দিকে লক্ষ্মীতলা থেকে পূর্ব পাশে আত্রাই নদীর ব্রিজের নিচে পানি থেকে দুইটি লাশ উদ্ধার করে ।

চিরিরবন্দর থানার ইন্সপেক্টর ( তদন্ত )  আহসান হাবিব  জানান,  লক্ষ্মীতলার পূর্ব পাশে আত্রাই নদীর  ব্রিজের পাশে  দুইটি মরদেহ পানিতে ভাসতে দেখতে পেলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুই যুবকের নাম-পরিচয় এখনো মেলেনি। তাঁদের আনুমানিক বয়স একজনের ২৪ ও আরেক জনের বয়স ২৮ হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৫:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬