বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরাইবাড়ি গ্রামে সর্বশেষ হামলার ঘটনা ঘটে। এর আগে রবিবার সন্ধ্যায় একই বিরোধের জেরে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার সীমানা নিয়ে রুবেল শেখের পরিবারের সঙ্গে মিন্টু খাঁ ও শহিদ খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রবিবার ও সোমবার দুই দফায় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : ১২:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬