বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই দিন মডেল মসজিদের কনফারেন্স রুমে সকল ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে পৃথক এক সমাবেশে নির্বাচন ও গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও খালিশীমা ও খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যেখানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে উপস্থিত অভিভাবকদের অবহিত করা হয়।

সভাগুলোতে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান, বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও এসব সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানগুলোতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগরে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬