
সিলেট অফিস: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম শিবের বাজার পুলিশ ফাঁড়ি সংক্ষিপ্ত পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল ৪টা ০০ মিনিটে তিনি শিবের বাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার সালামী প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, ভৌত অবকাঠামো, জব্দকৃত আলামত পর্যালোচনা করেন। পাশাপাশি ফাঁড়ির সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) দেবাশীষ দাশ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী ও জালালাবাদ থানা) মোঃ সোহেল উদ্দিন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামছুল হাবিবসহ ফাঁড়ির অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
Reporter Name 
























