বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় উচ্ছেদ।

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৩ Time View

মো. মুজিবুর রহমান মল্লিক | স্টাফ রিপোর্টার, বিকাল বার্তা:

খুলনা জেলার পাইকগাছা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী বুলডোজার ও এক্সকাভেটর ব্যবহার করে ভবনটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানটির নেতৃত্ব দেন খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানা যায়, পাইকগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় ১৯৮০ সালে ‘মধুমতি পার্ক’ স্থাপন করা হয়। পার্কটির মাঝখানে একটি পুকুর রয়েছে, যার পানি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ সুপেয় পানির জন্য ব্যবহার করে আসছিল। পরবর্তীতে পার্কটি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে দৃষ্টিনন্দন করে তোলা হয়।

তবে ২০২৪ সালে কিছু ব্যক্তি অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে পার্কের জমি দখল করে দোকান ও মার্কেট নির্মাণ করেন। এ ঘটনায় পার্ক সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ২০২৫ সালে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

মহামান্য হাইকোর্ট অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ায় পরে কনটেম্পট পিটিশন নং-১০২/২২ দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত পার্ক এলাকার সব অবৈধ স্থাপনা ২০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় ২০২৩ সালের মে মাসে পার্কের ভেতরে নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সে সময় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলা ভবনটি ভাঙা হয়নি।

সূত্র জানায়, ভবনটি প্রথমে নির্মাণ করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও দশম জাতীয় সংসদের সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদের সদস্য আখতারুজ্জামান বাবু ভবনটির সম্প্রসারণ করেন।

গত ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ভবনটিতে অগ্নিসংযোগ করলে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায়নি।

অবশেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুরোপুরি উচ্ছেদ করা হয়।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান বলেন, “আদালতের আদেশ শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় উচ্ছেদ।

Update Time : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬