বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের লোহাগড়ায় যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্রসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি (নড়াইল): নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় লোহাগড়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পের যৌথ দল অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন—

দিঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল (২৫),

লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস (১৯),

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০)

এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী প্রথমে দিঘলিয়া এলাকায় তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেওয়া তথ্যে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭.৬২ মিলিমিটারের পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তোফায়েলকে সঙ্গে নিয়ে আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালিয়ে রাসেল, পিন্টু ও আমিনুরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, প্রায় ৮০০ পিস গুলি, মদক, চাপাতি, দা, রামদা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নড়াইলের লোহাগড়ায় যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল অস্ত্রসহ গ্রেফতার ৪

Update Time : ০৫:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬