বাংলাদেশ ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৩২ Time View

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহমদ (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহগলী বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঘটনাস্থলে পড়ে থাকে। জকিগঞ্জ থানা পুলিশ ফোনটি জব্দ করেছে। পুলিশ জানায়, মোবাইলের সূত্র ধরে চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।তারা ঘাতককে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

Update Time : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬