বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির মিলন মেলা ২০২৬ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ Time View

,,,,স্টাফ রিপোর্টার,,,, 

ঈশ্বরদীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে অনুষ্ঠিত হলো ‘ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি’র বার্ষিক মিলন মেলা ২০২৬।

শুক্রবার ১৬ জানুয়ারী দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ইলেকট্রিক ও ক্যাবলস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন চা-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিআরবি ক্যাবলস, এসকিউ ক্যাবলস, বিবিএস ক্যাবলস, বিজলী ক্যাবলস ও পলি ক্যাবলস এর ব্রাঞ্চ ম্যানেজার ও ব্রাঞ্চ ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও আকিজ, ওয়ালটন, সুপারস্টার, ক্লিক, ডিসেন্ট, ভিগো, ব্লেইজ ও সার্কেল -এর প্রতিনিধিগণ এবং ঢাকা থেকে আগত বিশিষ্ট আমদানিকারকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামীম আহমেদ জানান, “বিআরবি, এসকিউ এবং বিবিএস-এর মতো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ইন-চার্জ ও অন্যান্য কোম্পানির প্রতিনিধিদের এই উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। এই মিলন মেলা ব্যবসায়ী ও কোম্পানিগুলোর মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে।”

সমিতির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বলেন, “আমরা শুধু ব্যবসাই করি না, আমরা একটি পরিবার। আজকের এই আনন্দভ্রমণ আমাদের মানসিক প্রশান্তি জোগাবে এবং আগামী দিনে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে।”

সমিতির অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, “সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও শৃঙ্খলার কারণেই আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

মিলন মেলায় অংশগ্রহণকারী একজন সাধারণ ব্যবসায়ী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ব্যবসায়িক কাজে সারা বছর আমরা অনেক চাপে থাকি। গ্রিন ভ্যালি পার্কের এই মনোরম পরিবেশে সহকর্মীদের সাথে কাটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিশেষ করে রাফেল ড্র-এর আয়োজনটি অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করে তুলেছিল।”

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আকর্ষণীয় রাফেল ড্র। অত্যন্ত উত্তেজনাকর এই লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি ৪০ ইঞ্চি টিভি জিতে নেন একজন সৌভাগ্যবান বিজয়ী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী ব্যবসায়ীদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে দিনব্যাপী এই মিলন মেলার সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জমকালো আয়োজনে ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির মিলন মেলা ২০২৬ সম্পন্ন

Update Time : ১২:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬