বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন ঘিরে প্রস্তুতির তোড়জোড়

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২২ Time View

ইমরান সরকার:-গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার বিকেলে স্থানীয় উপজেলা জামায়াত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আমীরে জামায়াতের এই জনসভাকে কেন্দ্র করে দফায় দফায় প্রস্তুতি সভা করছেন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে জনসভার সাজসজ্জা (ডেকোরেশন) ও প্রচার বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভায় বক্তারা বলেন, আমীরে জামায়াতের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে প্রচার ও ডেকোরেশন বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্যাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়াও রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন ঘিরে প্রস্তুতির তোড়জোড়

Update Time : ০৩:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬