
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের জনপ্রিয়তা মাঠে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী এলাকাজুড়ে তার ধারাবাহিক জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি আগ্রহ ও সমর্থন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।
এদিকে বিএনপি নেতারা দাবি করেছেন, শহিদুল ইসলাম বাবুলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় প্রতিপক্ষ একটি মহল উদ্বিগ্ন হয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবেন। এ সময় তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
Reporter Name 






















