বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ একজন আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর। আটক ব্যক্তির নাম মোঃ শাহাদাত হোসেন (৫৫)। তিনি শাজাহান চোকদারের ছেলে এবং ভাঙ্গা উপজেলার দোলকুন্ডি গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ একজন আটক

Update Time : ০৪:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬