বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬১ Time View

নিতিশ চন্দ্র বর্মন: পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভা শুরু হয়। সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু’র সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাব্বু হক প্রধান, যুগ্ন সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক ও সদস্য মোঃ মোশারফ হোসেন ও মোঃ আমিনুল ইসলাম।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেসক্লাবের সম্মানিত সদস্যগণ যেন নিষ্ঠার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন সে লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গত সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদন দেয়া হয়। সেইসাথে আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্য নির্বাহী কমিটির সদস্য এ রায়হান চৌধুরী রকি পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আটোয়ারী প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়। একই সাথে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী একজন সদস্য একসঙ্গে একাধিক প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্টতা রাখতে পারবেন না, সেই কারনে এ রায়হান চৌধুরী রকি কে আটোয়ারী প্রেসক্লাবের সদস্য পদ হতে সম্মানের সহিত অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে দৈনিক কালবেলার আটোয়ারী প্রতিনিধি সালাম মুর্শেদী ও দৈনিক নববাণী পত্রিকার আটোয়ারী প্রতিনিধি মোঃ কামরুজ্জামান কে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬