বাংলাদেশ ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৪০ Time View

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফকে এম আবুল কাশেম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC)-এর সহযোগিতায় জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এসব শীতবস্ত্র রোববার রাতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁও এলাকার সুবিধাবঞ্চিত শিশু, বয়স্ক ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য জনাব মো. সালাহউদ্দিন সাহেদ। এ সময় বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬