বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

 মো. রাসেল শেখ,জেলাপ্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিকদার লিমন ওই গ্রামের শিকদার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যে জানা যায়—শিকদার লিমন ও তার আপন ভাই শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নিজেদের বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে শনিবার মধ্যরাতে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।

অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটারের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, শিকদার লিমন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ যাচাইয়ের জন্য ব্যবহৃত তিনটি পাসপোর্টও জব্দ করেছে যৌথবাহিনী।

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান জানান, নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক শিকদার রিয়াজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নড়াইলে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেফতার

Update Time : ১২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬