
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দ নগর এলাকা থেকে তিনটি গাঁজা গাছসহ বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তার বসতবাড়ি থেকে রোপণ করা প্রায় ১২ ফুট লম্বা তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। আটক বাসুদেব বর্মন ওই গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছর চার মাসের কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়।
Reporter Name 






















