
মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই এরশাদ, এসআই উৎপল ও এসআই মঞ্জয়ের নেতৃত্বে গঠিত একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬) কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।
Reporter Name 


















