
(এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড( নাড়ুয়া, মাটিকোড়া ও রামেশ্বরগাঁতী) গ্রামের বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রামেশ্বরগাঁতী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশমাতা, গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার “রুহের মাগফেরাত ” কামনায় দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আঃ ওয়াহাব মাস্টার। সাবেক সভাপতি ৫নং ওয়ার্ড বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ -৩( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের বি এন পি’র মনোনীত চুড়ান্ত এম পি প্রার্থী রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এন পি’ র সাধারণ সম্পাদক জনাব ভিপি আয়নুল হকের প্রতিনিধি জনাব মোঃ আব্দুর রাজ্জাক জুয়েল – সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।তিনি বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনে আমাদের দেশমাতা, গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর ঝুঁকির মধ্যে দির্ঘ্যদিন কস্ট করতে হয়েছে।মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে তিনি শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেলেন।তিনি আরো বলেন আমাদের নেত্রীকে মারার জন্য তাঁর শরীরে স্লো পয়জন দেওয়া হয়েছিল।জানি না নেত্রীর মৃত্যুটা কেমন ভাবে হয়েছে। একমাত্র মহান আল্লাহ তায়ালাই জানেন আমাদের দেশমাতার মৃত্যুর রহস্য। তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ মুলক বক্তব্য উপস্থাপন করেন। আরো উপস্থিত হয়ে যথাযথ ভাবে অত্যান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ও দেশমাতার ” রুহের মাগফেরাতের” জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন- জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বি এন পি। জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া -সাবেক সিনিয়র সহসভাপতি ও পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি’ র সম্মানিত সভাপতি। জনাব আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বি এন পি। জনাব মোঃ শাজাহান আলী সিরাজ, সভাপতি,অত্র উপজেলা জাসাস দল। জনাব মোঃ শাহীন ভূঁইয়া,সাবেক আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা যুবদল। জনাব গাজী মোঃ মজিবর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ শাহীন আলম, জনাব মোঃ টিক্কা খান, জনাব মোঃ খলিলুর রহমান,জনাব মোঃকবিরাজ সেখ,জনাব মোঃফরহাদ (মেম্বার) জনাব মোঃ আঃ আলিম, জনাব এস,এম,কামাল হোসেন সহ রায়গঞ্জ উপজেলা ও পাঙ্গাসী ইউনিয়নের সকল ওয়ার্ড বি এন পি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। মরহুমার “রুহের মাগফেরাতের” জন্য দোয়া করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত সভাপতি জনাব মোঃ ওয়াহাব মাস্টার।
Reporter Name 






















