
স্টাফ রিপোর্টার অশিদ চক্রবর্তী : পুরান ঢাকার বাসিন্দাদের নিয়ে গঠিত সাংবাদিক সংগঠন “পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটি” তাদের সংগঠনের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সংগঠনটি “পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব” নামে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। নতুন এই নামেই ভবিষ্যতে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাম পরিবর্তনের মধ্য দিয়ে তাদের মূল লক্ষ্য ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি; বরং সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব এবং সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালীভাবে বাস্তবায়নের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
Reporter Name 






















