বাংলাদেশ ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, অবৈধ সীমান্ত পারাপারকালে আটক ৬

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

ক্রাইম রিপোর্টার জসিম হোসেন মহেশপুর ঝিনাইদহ।ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার রোধে কঠোর অভিযান চালিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত ১৯ ও ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের মো. মহিবুলের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মো. আকরাম হোসেন।

একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উথলী বিওপি’র আওতাধীন সন্তোষপুর পাকা রাস্তার পাশে পরিচালিত অভিযানে আরও ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. শফিকুল।

এছাড়া, সন্ধ্যা ৭টার দিকে জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভেতরে ডাঙ্গাপাড়া গ্রামের মাঠের ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. হাফিজুর রহমান।

অন্যদিকে, ২০ জানুয়ারি ভোর ২টা ৩০ মিনিটে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬২/৩-এস এর নিকট বেনীপুর গ্রামের আলাউদ্দিনের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৭ কেজি ভারতীয় গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শাহীন মোল্লা।

মাদক উদ্ধার অভিযানের পাশাপাশি অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবি পৃথক অভিযান পরিচালনা করে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। ১৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি’র আওতাধীন জিনজিরাপাড়া এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে পরিমল সেন (৫৭) ও বিকাশ বিশ্বাস নামের দুইজনকে আটক করা হয়।

একই দিন বাঘাডাঙ্গা বিওপি’র এলাকায় অবৈধভাবে ভারতে গমনকালে সঞ্জীবন সিং (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। এছাড়া, ২০ জানুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ মোট তিনজনকে আটক করে বিজিবি।

আটককৃত সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক

সহকারী পরিচালক

মুন্সী ইমদাদুর রহমান

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, অবৈধ সীমান্ত পারাপারকালে আটক ৬

Update Time : ০৬:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬