বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৭৬ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় পৃথক অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিলাধরচর এলাকায় কুমার নদীর ব্রিজের নিচে থেকে সজিব খালাসী (২৬) ও হোগলাডাঙ্গী সদরদী ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদ্দাম মাতুব্বর (৩২) ইয়াবাসহ আটক হন। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযানে চন্ডিদাসদী এলাকায় নিজ বসতবাড়ি থেকে মোসা. ময়না বেগম (৪২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বুধবার (২১ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬